ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগের যারা এসব কাজ করছে, তাদের ঘুম হারাম করে দেব।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৫ মিনিটের দিকে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন মন্তব্য করেন উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে নিয়ে যাওয়া টাকা দিয়ে এ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

তিনি বলেন, দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামীকাল (সোমবার) থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি। তারা যদি কাজ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আমরা আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে ছাড় দেব না।

উপদেষ্টা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে। এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না।

এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন— উল্লেখ করে তার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

যারা এসব করছে, তাদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৯:৪৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫