ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে : নাহিদ

গত ১৬ বছর জুলুম–নির্যাতন ও গণহত্যা চালানো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা মানুষের প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে নতুন রাজনীতি করতে চাই, যা বাংলাদেশকে নতুনভাবে তৈরি করবে। এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে, তা হচ্ছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন। নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম দাবি।

সোমবার নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে, যা নিয়ে এনসিপি তাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। যেকোনো উপায়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে নাগরিক কমিটি তা প্রতিহত করবে। গত ১৬ বছর জুলুম-নির্যাতন ও জুলাই গণহত্যা চালানোর পর আওয়ামী লীগের দল হিসেবে বৈধতা থাকতে পারে না। এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, এ দেশের মানুষ চায় না জুলাই অভ্যুত্থানের পর পুরোনো রূপেই দেশের রাজনীতি চলুক। আমরা দেশের সংস্কার ও সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব। এই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে। গণপরিষদ ছাড়া আর কোনো নির্বাচনের ম্যান্ডেট নাই। এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান।

এই সংবিধান অভিশপ্ত সংবিধান। এখানে বেশির ভাগ মানুষের মতামতের জায়গা রাখা হয় নাই। এই সংবিধানে তরুণ প্রজন্মের লড়াই-সংগ্রামের কোনো ছিটেফোঁটা নাই। মোটাদাগে এই সংবিধান একদলীয় সংবিধান।

সামান্তা শারমিন বলেন, এই পার্লামেন্ট এক ব্যক্তিকেন্দ্রিক পার্লামেন্ট ছিল। আমরা যদি তরুণ প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করতে চাই, তাহলে এখানে যে মাসল পাওয়ার পলিটিকস রয়েছে, তা পরিবর্তন করে দায়িত্বের রাজনীতি করতে হবে। এই দায়িত্ব শুধু এনসিপির নয়, কারণ, অভ্যুত্থান ছিল সব দলের অংশগ্রহণে। তাই এই দায়িত্ব সব দলকেই নিতে হবে।

সংগঠনের যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ও তামীম আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে : নাহিদ

আপডেট সময় ০২:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫