ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন Logo আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান Logo প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ Logo টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন Logo চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, Logo পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন Logo পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন Logo ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ Logo এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ

তারাবির নামাজ থেকে ফিরে দেখলেন বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ

স্ত্রীকে ঘরে রেখে তারাবির নামাজে গিয়েছিলেন স্বামী। নামাজ শেষে ঘরে প্রবেশ করে দেখেন খাটের ওপর স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। এ ঘটনা জানাজানি হলে এলাকার মসজিদের মাইকে ডাকাত ঢুকেছে বলে মাইকিং করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বেগম (৫৫) বাড়িজঙ্গল গ্রামের মান্নান গাজীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্য স্ত্রী মুক্তা বেগমকে ঘরে রেখে মসজিদে গিয়েছিলেন স্বামী মান্নান গাজী। যাওয়ার সময় তিনি বাইরে থেকে ঘরের প্রধান ফটক আটকিয়ে গিয়েছিলেন। নামাজ শেষে ঘরের প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করতেই মান্নান গাজী দেখতে পান তার স্ত্রী মুক্তা বেগমের গলাকাটা মরদেহ খাটের ওপর পড়ে রয়েছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় মসজিদে মাইকিং করা হয় যে এলাকায় ডাকাত পড়েছে। এতে এলাকার সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভেদরগঞ্জ থানার পুলিশ।

বিষয়টি নিয়ে সাজ্জাদ হোসেন নামে স্থানীয় একজন ঢাকা পোস্টকে বলেন, মসজিদের মাইকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। শুনতে পেয়েছি, মান্নান গাজী তার স্ত্রীকে ঘরে রেখে নামাজে গিয়েছিলেন, এসে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা নিথর মরদেহ। মান্নান গাজীর এক ছেলে প্রবাসী।

বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে এক নারীর গলাকাটা মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। পুলিশের অন্যান্য ইউনিট আসতেছেন। এলাকায় যে ডাকাতির ঘটনা বলে প্রচারণা চলছে, সেটা এখনও আমরা নিশ্চিত নই। মরদেহ উদ্ধারসহ প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সারমর্ম বলা যাবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

তারাবির নামাজ থেকে ফিরে দেখলেন বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ

আপডেট সময় ১০:০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫