ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার, পুলিশে সোপর্দ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগ উঠেছে।

দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানা কমিটির সদস্য পদে রয়েছেন।

জানা গেছে, গত ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। তবে বহিষ্কারের বিষয়টি ১০ এপ্রিল গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়,“এই পত্রের মাধ্যমে আপনাকে যাচ্ছে যে, জাতীয় নাগরিক কমিটি-এর নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকান্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে।

সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এর অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আফরিনকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির শহীদ আহত কল্যান সেলের কোনো দায়িত্বে ছিলেন না। তারপরেও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয়ের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে।

পুলিশের কাছে সোপর্দ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বা আমাদের সংগঠনের কেউ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেনি। তবে শুনেছি, জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

একাধিক সূত্রে জানা গেছে, দিলশাদ আফরিনের প্রতারণার বিষয়টি অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পেয়ে জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে। তিনি এখন রাজধানীর রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানার নারী সদস্য বহিষ্কার, পুলিশে সোপর্দ

আপডেট সময় ১২:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫