ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া ৬০ ড্রাম তেল উদ্ধার, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ ড্রাম তেলসহ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় ৬০ ড্রাম তেল সহ ঘটনায় জড়িত ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার তারাবো হাটিপাড়ার মৃত করম আলীর ছেলে মকবুল, রূপসী এলাকার মৃত আফসারউদ্দিনের ছেলে দেওয়ান আবদুল বাতেন, বরিশালের হিজরা ধুলখোলা এলাকার শহীদ জমাদ্দরের ছেলে আনোয়ার হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, গত ৫ মে বিকেলে উপজেলার সবনম অয়েল মিল থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে হবিগঞ্জের চৌধুরী বাজারে যাচ্ছিলেন আব্দুল মন্নান।

কিন্তু ভুলতা ফ্লাইওভারের উপর আসা মাত্র পেছন থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রের মুখে জিম্মি করে তেলভর্তি ট্রাকটি ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল মন্নান।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে লুট হওয়া ৬০ ড্রাম পামওয়েল তেল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকায় ৩জনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এবং লুট হওয়া অন্যান্য তেলের ড্রাম উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া ৬০ ড্রাম তেল উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট সময় ১১:২৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫