ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-২৩০২ এর অধীনে বৃহত্তর শিমরাইল (চিটাগাং রোড) সড়ক পরিবহন শ্রমিক পরিচালনা উপ-কমিটির কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডস্থ সৌদি বাংলার সামনে সংগঠনটির কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বৃহত্তর শিমরাইল (চিটাগাং রোড) সড়ক পরিবহন শ্রমিক পরিচালনা উপ-কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সম্রাট আকবর এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: রিয়াজুল ইসলাম রিয়াজ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-২৩০২ এর সাধারণ সম্পাদক হাকীম মো: রাজীব।

প্রধান অতিথি তার বক্তব্যে নব গঠিত কমিটিকে বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করার দিকনির্দেশনা দেন।

প্রধান আলোচক বলেন, এই সংগঠনের মাধ্যমে সড়ক পরিবহন শ্রমিকদের কল্যাণে ও তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই কার্যালয়ে বসে সংগঠনের নেতৃবৃন্দ কার্যক্রম চালিয়ে যাবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো: শিপন সরকার, মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলম (ইমন), নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং-২৩০২ এর সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ইফরাদ হোসেন, কোষাধ্যক্ষ এস এম মজিবুর রহমান, সদস্য সোহরাব মিয়া, হুমায়ুন কবির, হাবিবুর রহমান হাবিব ও আতাউর মোল্লা এবং বিসিক ট্রেড রোড পরিচালনা উপ-কমিটি পঞ্চবটি শাখার সভাপতি মুরাদ হাসান বীড় সহ আরো অনেকে।

আলোচনা সভার শেষে মিলাদ ও দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শওকত আলী কে সভাপতি ও সিফাতুর রহমান কে সাধারণ সম্পাদক করে গত ৩রা ফেব্রুয়ারী ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন

আপডেট সময় ১২:০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫