ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

অভিজ্ঞতা নিতে দ.আফ্রিকায় আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি

দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের আগে অভিজ্ঞতা অর্জনের জন্য দেশটিতে গিয়েছেন তারা।

শনিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানসবার্গের অর থাম্বু বিমানবন্দরে এসে পৌঁছান আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি। বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা দেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী।

এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরে আসা এ দুজন জোহানেসবার্গ ও কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি মিটিং করবেন। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সফরসূচি জানা যায়নি।

এর আগে গত ১০ মে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’ দ্বিতীয় খসড়ার ওপর একটি মতবিনিময় সভায় আসিফ নজরুল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ঘোষণা দেন। ওই সময় দক্ষিণ আফ্রিকা সফরের কথা জানান তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

অভিজ্ঞতা নিতে দ.আফ্রিকায় আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতি

আপডেট সময় ১১:৩০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫