ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জে গোডাউনের অভাব, পেলেই নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো ব্যালট ও নির্বাচনী সামগ্রী সংরক্ষণের জন্য নির্ধারিত গোডাউনের অভাব রয়ে গেছে।

এই ঘাটতি পূরণ হলেই পুরোপুরি প্রস্তুত থাকবে কমিশন।
জেলা নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান (রেনু) জানান, ভোটার তালিকা হালনাগাদসহ আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষা। নির্বাচনের যাবতীয় কাজ করার সক্ষমতা আমাদের রয়েছে।

তবে বড় একটি সমস্যার কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচনী সামগ্রী বিশেষ করে ব্যালট বাক্স ও কাগজ রাখার জন্য একটি নিরাপদ গোডাউন দরকার, যা এখনও আমরা পাইনি। জেলা প্রশাসককে এই বিষয়ে কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো স্থানে যদি সুরক্ষিতভাবে ব্যালট না রাখা যায়, তাহলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। একটি ব্যালট বাক্স হারিয়ে গেলেও পুরো নির্বাচন প্রক্রিয়ার ওপর দোষ বর্তায়। তাই নিরাপদ সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট স্থান অত্যন্ত জরুরি।

তবে তিনি আশ্বস্ত করেন, লোকবল, ল্যাপটপসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রয়েছে। আমাদের টিমও সম্পূর্ণ প্রস্তুত। পরিবেশের দিক থেকেও আমরা কোনো বড় ধরনের হুমকি দেখছি না।

এদিকে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বাংলানিউজকে বলেন, সংকট থাকলে আমরা ব্যালট রাখার জন্য রুম ফাঁকা করে দেব। আমাদের একটি রেকর্ড রুম রয়েছে, প্রয়োজনে সেখানেই ব্যবস্থা করা যাবে। কমিশনের চিঠির ব্যাপারটি শুনেছি। সম্ভব হলে আমরা ওপরতলায়ও একটি রুম তৈরি করে দেব।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

নারায়ণগঞ্জে গোডাউনের অভাব, পেলেই নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন

আপডেট সময় ০১:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫