ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নগর ভবনের গেটে মঞ্চ করে ইশরাকের অনুসারীদের গান ও জাদু প্রদর্শনী

আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। আজও সকাল থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান করছেন ইশরাকের অনুসারীরা।

মঙ্গলবার (২০ মে) ডিএসসিসি নগর ভবনের গেটে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন ইশরাকের অনুসারীরা। সেখানে চলছে জাদুর প্রদর্শনী। পাশাপাশি অস্থায়ী মঞ্চে বিভিন্ন শিল্পীকে গান পরিবেশ করতেও দেখা যায়।

এ দিন সকাল থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানোর পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান।

এদিকে ইশরাকের অনুসারীদের অবস্থানের কারণে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। যার কারণে আশপাশের সড়কেও যানজট দেখা দিয়েছে। শুধু তাই নয়, নগর ভবনের গেট বন্ধ করে অবস্থান নেওয়ায় নগর ভবন কেন্দ্রিক সব ধরনের নাগরিক সেবাও বন্ধ রয়েছে। যার কারণে দুর্ভোগে পড়ছেন নগরবাসী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

নগর ভবনের গেটে মঞ্চ করে ইশরাকের অনুসারীদের গান ও জাদু প্রদর্শনী

আপডেট সময় ০১:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫