ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আইভীর জামিন আবেদন শুনানি ২ জুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ সেলিনা হায়াত আইভীর জামিনের আবেদন করেছেন তার আইনজীবীরা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই আবেদন করা হয়। আদালতের বিচারক আবু শামীম আজাদ আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে, গত ২৫ মে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ডা. আইভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন আদালত ৭ কার্যদিবস শেষে আগামী ১ জুন প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক নয়ন আদালতকে জানান যে, রিমান্ডের প্রতিবেদন এখনো দাখিল হয়নি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেন।

আওয়ামী লীগ নেত্রী আইভীর পক্ষের আইনজীবী এড. আওলাদ হোসেন বলেন, আমরা জামিনের আবেদন করেছি। রিমান্ডের শুনানির প্রতিবেদনের জন্য আদালত আগামী ২ জুন জামিনের শুনানির দিন ধার্য করেছেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আইভীর জামিন আবেদন শুনানি ২ জুন

আপডেট সময় ১০:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫