ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে বজ্রপাতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে বিদ্যুতের তারে বজ্রপাত পড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন।

শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টায় ফতুল্লার চাঁনমারী এলাকায় অবস্থিত সিভিল সার্জন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারি পরিচালক মোঃ আব্দুল্লাহ আল আরেফীন জানান, সিভিল সার্জন কার্যালয়ের দুতলা ভবনের নিচ তলায় মেডিসিন স্টোরে বিকেল সাড়ে ৪টায় বজ্রপাত বৈদ্যুতিক তারে পড়ে বৈদ্যুতিক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৭টি ফ্রিজ, ২টি কোল্ড বক্স, ৭০টি আইস প্যাক, ২টি পুরাতন মোটর সাইকেল, ১টি আইপিএস, ২৮ হাজার ৮০০টি ফাইভ এমএল সিরিজ, ৩৬ হাজার পিছ টুএমল সিরিজ, ৩০হাজার পিছু জিরো টুএমএল সিরিজ, ১৩ হাজার ৫০০পিছ জিরো থ্রীএমএল সিরিজ, ১৫০০টি সেফটি বক্স আগুনে পুড়ে প্রায় ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, সংবাদ পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রন করেন। এরপর প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, অগ্নিকান্ডের ঘটনাটা ঘটেছে সরাসরি বজ্রপাত পড়ায়। আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষতি হয়নি। ভ্যাকসিন ও দামি ভ্যাকসিন যেখানে সেখানে আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণ করা গেছে। আমি সাথে সাথেই সেখানে ছুটে গেছি। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসও দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে বজ্রপাতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় ১০:৩৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫