ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

অস্ত্রের মুখে জিম্মি করে এক হাটের গরু অন্য হাটে নামানোর অভিযোগ

নারায়ণগঞ্জে বিভিন্ন জেলা থেকে শীতলক্ষ্যা নদী পথে আসা ট্রলার বোঝাই এক হাটের গরু দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অন্য হাটে জোরপূর্বকভাবে নামানোর অভিযোগ উঠেছে।

সোমবার (২ জুন) রাতে নাসিক ৪ নং ওয়ার্ডের মনোয়ারা জুট মিলের উত্তর পাশে নুরুল হুদার খালি মাঠে বসানো গরুর হাটের ইজারাদার গোলাম মোস্তফা এ অভিযোগ করেন।

তিনি জানান, বিভিন্ন জেলা থেকে কোরবানির গরু আসতে আমরা মালিকদের অগ্রিম লাখ লাখ টাকা দিয়ে এসেছি। কিন্তু নদীপথে নারায়ণগঞ্জের প্রবেশমুখের কয়েকটি স্থানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ট্রলার বোঝাই গরু ও বেপারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুটি হাটে জোরপূর্বক গরু নামানো হচ্ছে।

দুটি হাটের মধ্যে প্রথমটি নাসিক ২৩ নং ওয়ার্ডের আলী আমম্মদ চুনকা সড়ক কাবিলার মোড় সংলগ্ন কাশেম জামালের খালি মাঠ ও অপরটি নাসিক ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় খালি মাঠে অবস্থিত হাট।

ব্যবসায়ীরা জানান, নারায়ণগঞ্জের নদী পথে আসার সময় বেশ কয়েকটি পয়েন্টে দেশীয় অস্ত্র নিয়ে বেপারীদের জিম্মি করে ট্রলার থেকে গরু জোরপূর্বক নামনো হচ্ছে। বেপারীরা অস্ত্রের মুখে অসহায় হয়ে পরছেন। কোরবানির ঈদকে সামনে রেখে তারা কোটি টাকা দাদন দিয়েছেন পাইকারদের।

এখন যদি ঠিক ভাবে হাটে গরু আসতে না পারে তাহলে ব্যবসায় ক্ষতির মুখ দেখছেন তারা। অভিযোগ উঠেছে অস্ত্র হাতে জিম্মি করা লোকজন সকলেই বন্দর এলাকার বিএনপির সমর্থক।

এদিকে নারায়নগঞ্জ বন্দর শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক হাটে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে আজমেীর ওসমানের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এসময় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এই ঘটনায় সাংবাদিক জিহাদ হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে আরোও ২০০/২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, নাসিক ২৪নং ওয়ার্ডের মান্নান শিকদারের ছেলে রাহিদ শিকদার, মাহবুল শিকদারের ছেলে আমিল শিকদার ও মৃত সোবহান শিকদারের ছেলে মানিক।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে জোর করে অন্য হাটের গরু নামানোর বিষটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

অস্ত্রের মুখে জিম্মি করে এক হাটের গরু অন্য হাটে নামানোর অভিযোগ

আপডেট সময় ০২:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫