ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মহাসড়কের পাশে ময়লার ভাগাড় হচ্ছে পর্যটন কেন্দ্র ও ফুলবাগান

মাজহারুল ইসলামঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারিখালী নদী বাঁচাতে ময়লার ভাগাড় সরিয়ে পর্যটন কেন্দ্র করার প্রকল্প উদ্বোধন করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

সোমবার (১৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক গৃহীত গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচির আওতায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মারিখালি ব্রীজ ইউলুপের চারপাশে ময়লার ভাগাড় ও অবৈধভাবে মাঠ দখল করে গড়ে উঠা পরিত্যক্ত প্লাষ্টিক বাছাইয়ের কারখানা উচ্ছেদ করে একটি সুন্দর ও মনোরম পরিবেশে পর্যটন কেন্দ্র গড়ার প্রকল্পটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, জেলা প্রশাসকের গৃহীত গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচি’র প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায় প্রথম ধাপে ঐতিহ্যবাহী মারিখালি নদী দূষণমুক্ত ও নদী রক্ষায় এখানকার ময়লার ভাগাড় উচ্ছেদ করে একটি পর্যটন কেন্দ্র করার উদ্যোগ হাতে নিয়েছি। আজ তারই উদ্বোধন করা হয়েছে। সকল ময়লা অপসারণ করে পরিবেশ যেনো সুন্দর থাকে সেই ব্যবস্থা করা হবে। অচিরেই নদীর নাব্যতা ফিরিয়ে দিতে ও ইউনিয়ন পরিষদের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমরা একটি সুন্দর মিনি পর্যটন কেন্দ্র তৈরি করবো। পাশাপাশি এলাকার আশপাশের সৌন্দর্য বাড়াতে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান করা হবে। আশা করি সোনারগাঁবাসীকে একটা নতুন কিছু উপহার দিতে পারবো।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি সচিব মফিজুর রহমান ও বিডি ক্লিনের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মহাসড়কের পাশে ময়লার ভাগাড় হচ্ছে পর্যটন কেন্দ্র ও ফুলবাগান

আপডেট সময় ০১:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫