ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফের রিমান্ডে আনিসুল, সালমান, শাহজাহান, মনিরুল ও সোহায়েল

পতিত শেখ হাসিনার মন্ত্রীপরিষদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক ও রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে পৃথক মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার (২৩ জুন) এ আদেশ দেন।

এর আগে যাত্রাবাড়ী থানায় করা সাযেদুর রহমান হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক, সালমান এফ রহমান ও শাজাহান খানকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। তবে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয়। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া পল্টন থানায় করা বদরুল ইসলাম সাইমুন হত্যা মামলায় মোহাম্মদ সোহায়েলকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। পরে শুনানি নিয়ে সোহায়েলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর বাইরে যাত্রাবাড়ী থানায় করা রিটন উদ্দিন হত্যা মামলায় কাজী মনিরুল হককে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। পরে শুনানি নিয়ে মনিরুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর বাইরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১২ মামলায় ৬৩ দিনের রিমান্ড ও আনিসুল হকের ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফের রিমান্ডে আনিসুল, সালমান, শাহজাহান, মনিরুল ও সোহায়েল

আপডেট সময় ০২:১৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫