ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ইসরায়েল ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করলে হামলা থামাবে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক কোনও চুক্তি এখনও হয়নি। তবে ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টার মধ্যে ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করলে, হামলা বন্ধ করবে তেহরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি জানিয়েছেন, ইসরায়েল যদি এখনই তার ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করে, তাহলে ইরানের ‘এরপর প্রতিক্রিয়া চালিয়ে যাওয়ার কোনও ইচ্ছা নেই।’
আরাঘচি আরও বলেন, ইসরায়েলকে স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে হামলা বন্ধ করতে হবে, যা ইতোমধ্যেই পার হয়েছে।

‘ইরান বারবার স্পষ্ট করে বলেছে, ইসরায়েলই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, আমরা নই।’
‘আমাদের সামরিক অভিযান বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একে তিনি ‘১২ দিনের যুদ্ধের’ অবসান বলেও উল্লেখ করেন। তবে এ নিয়ে এখনও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

এর কয়েক ঘণ্টা আগে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে ইরান কাতারে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছিল।

ইরান জানিয়েছে, ১৩ জুন ইসরায়েল হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১৩ জন শিশু রয়েছে। আহত হয়েছে অন্তত ৩,০৫৬ জন। অন্যদিকে ইরানের চালানো হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ইসরায়েল ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করলে হামলা থামাবে ইরান

আপডেট সময় ০২:১৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫