ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

“গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: পরিবেশ রক্ষা, নগর জীবনের সৌন্দর্য বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী “গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি ব্যাপক বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করে।

মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনায় এবং জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জ-এর সার্বিক তত্ত্বাবধানে ডিএনডি লেক পাড়, সিদ্ধিরগঞ্জ পুল এবং মিজমিজি এলাকায় ৮০০ (আটশত) মিটার দীর্ঘ লেকের দুই পাড়জুড়ে ৩০০ (তিনশত) বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।এছাড়াও জেলার ৩০ জন ভিডিপি সদস্য/সদস্যাদের মধ্যে ৩০ টি নিম ও অর্জুন গাছ বিতিরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানিজ ফারজানা শান্তা, জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জ ।
এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ সংরক্ষণে অবদান রাখেনি, বরং জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার নান্দনিক উন্নয়নের দিকেও গুরুত্ব দিয়েছে। স্থানীয় জনগণ, আনসার-ভিডিপি সদস্য এবং সংশ্লিষ্ট সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিকে একটি সফল ও অংশগ্রহণমূলক উদ্যোগে পরিণত করেন।

সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব এবং জেলা কমান্ড্যান্ট মহোদয়ের গতিশীল পরিচালনায় এই কর্মসূচি ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গঠনের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

“গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

আপডেট সময় ১১:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫