ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সকল শক্তির ঐক্যবদ্ধতাই ফ্যাসিবাদ রুখে দিতে পারে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “ফ্যাসিস্টকে নির্মূল করা কোনো একটি দলের একক কাজ নয়।

আমরা যারা নিজ নিজ দলের পক্ষ থেকে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছি, সেই সকল শক্তির ঐক্যবদ্ধতাই ফ্যাসিবাদ রুখে দিতে পারে।

‎মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন, বিএনপি কারও বিরুদ্ধে নয়, বরং সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়। আমাদের নেতা তারেক রহমান আগেই ঘোষণা দিয়েছেন— সুষ্ঠু নির্বাচনে বিএনপি বিজয়ী হলেও একা সরকার গঠন করবে না।

যারা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছে, গণতান্ত্রিক রাজনীতিতে রয়েছে, সেই সকল শক্তিকে নিয়েই সরকার গঠন করা হবে এবং সবাইকে অংশীদারিত্ব প্রদান করা হবে।

‎সভাপতির বক্তব্যে মেহেদী হাসান ফারহান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি ও বৈষম্যবিরোধী বা যে কোন ব্যক্তি হোক যদি সমালোচনা করেন তাহলে গঠনমূলকভাবে করুন। কিন্তু সেটা যখন অশ্লীল হয় তখন তোমাদের কিন্তু রক্ষা হবে না, তোমরা রাজনীতি করো আদর্শ নিয়ে, সেই আদর্শ মানুষের মাঝে তুলে ধরো।

আমরা জিয়াউর রহমানের আদর্শ মানুষের মাঝে তুলে ধরি। তাই প্রতিহিংসার রাজনীতি থেকে বেড়িয়ে এসে সুন্দর ও প্রতিযোগিতামূলক রাজনীতিতে ছাত্রদলের সাথে মোকাবেলা করার আহ্বান করছি।

‎মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান এর সভাপতিত্বে ও সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগরের যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সকল শক্তির ঐক্যবদ্ধতাই ফ্যাসিবাদ রুখে দিতে পারে : সাখাওয়াত

আপডেট সময় ০২:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫