ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের চাপায় ড্রেজার শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তা পারাপারের সময় মহিদুল শেখ (২৪) নামের এক ড্রেজার শ্রমিক মারা গেছেন।

নিহত ব্যক্তি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহোরিয়া এলাকার মো. বক্তার শেখ এর ছেলে। তিনি বস্তল এলাকায় ভাড়া থেকে একটি বালুর ড্রেজারে কাজ করতেন। মঙ্গলবার (২২জুলাই) রাত ৮ টার দিকে সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মহিদুল শেখ বস্তল এলাকায় গুলজার হোসেন প্রধানের বালুর ড্রেজারে কর্মচারী ছিলেন। কাজ শেষে তিনি বাসায় ফেরার পথে মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক(ঢাকা মেট্রো -ট ১৬-৮৩১৭) আড়াইহাজার যাওয়ার সময় বস্তল এলাকায় তাকে চাপা দেয়।

এই সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় তালতলা এলাকায় গাড়িটি আটক হলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ গাড়িটি জব্দ করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

গাড়িটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের চাপায় ড্রেজার শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০২:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫