ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কথাও উল্লেখ করেন।

দার বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ এবং শান্তি চায়।

তিনি অভিযোগ করেন, বিশ্বকে বিভ্রান্ত করতে এবং পাকিস্তানকে বদনাম করতে ভারত সন্ত্রাসবাদের আশ্রয় নেয়।

ইসহাক দার বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য আমরা প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং তাদের দলের প্রতি কৃতজ্ঞ। পাকিস্তান তার কোনো প্রতিবেশীর সঙ্গে সংঘাত চায় না।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মার্কো রুবিও ও ইসহাক দারের এটিই প্রথম বৈঠক। এরআগে তাদের টেলিফোনে কথা হয়েছিল। বৈঠকে ‘বিশ্ব ও আঞ্চলিক শান্তিতে’ পাকিস্তানের ভূমিকার প্রশংসাও করেন রুবিও।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে পাকিস্তানের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫