ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া পাঁচ টাকা বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত ৫০ টাকা ভাড়ায়ই এই রুটে বাস চলাচল করবে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে এক বিবৃতিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কথা জানান।

এ সময় ডিসি জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে নেওয়া সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহন এর ভাড়া আগের মতো বহাল থাকবে।

এর আগে গত ২০ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া পাঁচ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর থেকে নারায়ণগঞ্জে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এর তীব্র প্রতিবাদ জানান।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

আপডেট সময় ১২:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫