ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

যে কোনোভাবেই হোক এ শহরটাকে পরিস্কার রাখতে চাই : ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেছেন, আমরা যে কোনোভাবেই হোক এ শহরটাকে পরিস্কার রাখতে চাই। পরিস্কার করতে চাই। শহরের সমস্ত নাগরিকের কাছে অনুরোধ আসুন এই শহরটাকে বাঁচাতে হলে শহরটা পরিস্কার করতে হবে। আমরা আপনাদের পাশে আছি। আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব নিতে হবে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফতুল্লা বাজার এলাকায় স্থাপিত ডাস্টবিনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা নিরসনে এই ডাস্টবিন স্থাপন করা হয়। সিটি কর্পোরেশনের বাইরে এরকম ১০০ টি ডাস্টবিন স্থাপন করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমরা নারায়ণগঞ্জে গ্রিণ অ্যান্ড ক্লিন কর্মসূচি গ্রহণ করেছিলাম। সে কর্মসূচির আলোকে এক লক্ষ বৃক্ষ রোপন করি। পাশাপাশি খাল পরিস্কার কার্যক্রম হাতে নিয়েছি।

আমাদের স্লোগান ছিলো নারায়ণগঞ্জ শহর আমাদের বাড়ি সচেতন হই পরিস্কার করি। আমরা গ্রিণ এন্ড ক্লিন কর্মসূচির স্থায়ী রূপ দিতে চাই। তারই অংশ হিসেবে আমরা ডাস্টবিন স্থাপনের কার্যক্রম শুরু করেছি।

তিনি আরও বলেন, আমরা খাল খনন করতে গিয়ে ৩ হাজার ৫০০ ট্রাক ময়লা পরিস্কার করেছি। কিন্তু পরিস্কার করার পর দেখলাম অনেকেই অসচেতনভাবে খালে ময়লা ফেলছে। আমরা মনুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ এবং সাইনবোর্ড স্থাপন করেছি। সেই সাথে সিটি কর্পোরেশনের বাইরে ১০০ ডাস্টবিন স্থাপন করার উদ্যোগ নিয়েছি।

প্রত্যেক ওয়ার্ডে দুইটি করে ডাস্টবিন স্থাপন করা হবে। আবর্জনা নেয়ার জন্য প্রত্যেকটি ইউনিয়নে কমিটি করে দিয়েছি। যারা আবর্জনা সংগ্রহ করে তাদেরকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসছি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন, ফতুল্লা রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) দেবযানি কর, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সেলিম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম,সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

যে কোনোভাবেই হোক এ শহরটাকে পরিস্কার রাখতে চাই : ডিসি

আপডেট সময় ০৬:৫২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫