ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা থানার শিয়াচর বড় বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফতুল্লা থানার শিয়াচর বড়বাড়ী এলাকার আমির হোসেনের স্ত্রী রোকছানা (৫০) ও মেয়ে লামিয়া (২২)।

স্থানীয়রা জানায়, বাড়ির পিছনে জমে থাকা পানি সেচার জন্য মটর লাগিয়েছিলো। শনিবার রাত সাড়ে সাতটার দিকে নিজ ঘরের বিদ্যুত দিয়ে সেই মটর চালু করতে যায় নিহত রোকছানা বেগম। মোটরে হাত দেওয়া মাত্র তখন বিদ্যুতায়িত হয় রোকছানা বেগম।

বিষয়টি বুজতে পেরে মাকে বাচাঁতে এগিয়ে আসে মেয়ে লামিয়া। তখন সেও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের কে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের কে মৃত্যু ঘোষনা করে। মা-মেয়ের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মা-মেয়ের মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

আপডেট সময় ১১:৩৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫