ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মুন্সিগঞ্জে সাংবাদিক সাইফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জে সাংবাদিক সাইফুল ইসলাম কামালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক সমাজ এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর সরাসরি আঘাত। তারা বলেন, হামলার ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, যা উদ্বেগজনক।

জানা যায়, গত ৪ সেপ্টেম্বর একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম কামাল। এক পর্যায়ে বিশ্রাম নেয়ার জন্য তিনি একটি দোকানে ঢুকলে, সেখানেই অতর্কিতভাবে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়।
পরবর্তীতে তিনি মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হামলাকারীদের কাউকে গ্রেফতার করা হয়নি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি গুলজার হোসেন, এনটিভির রিপোর্টার মাইনুদ্দিন সুমন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল, মুন্সিগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিস মোল্লা, প্রেস ক্লাবের উপদেষ্টা এম জামাল মণ্ডল, কোষাধ্যক্ষ রাজ মল্লিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান রলিন, জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ সেলিম, রোবেল মাদবর, ফরহাদ হোসেন জনি, শেখ আসলাম, আবুল কালাম, তোফাজ্জল হোসেন শিহাবসহ জেলার গণমাধ্যমকর্মীরা।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মুন্সিগঞ্জে সাংবাদিক সাইফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১১:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫