ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

বন্দরে মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্তাসহ গ্রেপ্তার ৩

বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সভানেত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- ফরাজিকান্দা এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বন্দর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য সালিমা হোসেন শান্তা (৫০) একই এলাকার আব্দুল কাদিরের ছেলে যুবলীগ কর্মী আব্দুল মোত্তাধীর অনিক (৩৬) ও বন্দর রেলী বাগন এলাকার আনোয়ার মিয়ার ছেলে যুবলীগ কর্মী মুন্না(৪০) ।

রোববার (২৮সেপ্টেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ১৪ (৮) ২৪ ও ১১(৯) ২৫ নং পৃথক মামলায় এদেরকে আদালতে প্রেরন করা হয়।এর আগে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা।

থানার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বন্দর শাহীমসজিদ চরমুনাই সমর্থক এক কর্মীর গ্যারেজে আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালানোর ঘটনার মামলায় বন্দর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সভানেত্রী সালিমা হোসেন শান্তার সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গত শনিবার রাতে তার ফরাজিকান্দা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে গত ২০২৪ সালে আগষ্টের প্রথমদিকে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা জড়িত থাকার অপরাধে বন্দর উপজেলা এলাকার যুবলীগ কর্মী অনিক ও মুন্নার সম্পৃক্ততা থাকার অপরাধে রেলীবাগান ও ফরাজিকান্দা এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

বন্দরে মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্তাসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ১১:৫৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫