ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

আওয়ামী লীগের লোকজন হিন্দুদের সম্পত্তি জবরদখল করত : বাবুল

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেছেন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় হিন্দুদের জায়গা এমনকি মন্দির আশ্রম পর্যন্ত দখল করে নিয়েছে।

শনিবার (১১অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন শাম্মী থিয়েটার তাদের ৬২তম প্রযোজনা হিসেবে নাটক ‘মন্দিরে হবে দেখা’ মঞ্চস্থ করেছে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমার নিজের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে এক আওয়ামী লীগের নেতা, যদিও এক সময় ভিন্ন রাজনীতি করতো আওয়ামী লীগে যোগ দেওয়ার পরে হিন্দুদের মন্দির সম্পত্তি আশ্রম সবকিছু দখল করে নিয়েছে।

বাবুল আরো বলেন, আমি সব সময় সংস্কৃতি সম্পর্কিত সবার সাথে আছি যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আমাকে জানালে আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।

সভাপতি এর বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, নারায়ণগঞ্জ গডফাদার শামীম ওসমান থেকে মুক্তি পেয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়, এক্ষেত্রে আবু জাফর আহমেদ বাবুল বিভিন্ন আন্দোলনে আমাদের সর্বাত্মক সহযোগিতা করায় তাকে বিতাড়িত করা সম্ভব হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু জাফর আহমেদ বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পনির্দেশক প্রবীর কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন মাসুমুল হক সোহেল, সভাপতি হিসেবে ছিলেন মশিউর রহমান রনি। অনুষ্ঠান পরিচালনা করেন শাম্মী থিয়েটারের সাধারণ সম্পাদক আলমগীর আজিজ ইমন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

আওয়ামী লীগের লোকজন হিন্দুদের সম্পত্তি জবরদখল করত : বাবুল

আপডেট সময় ১২:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫