ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব নয় : শিল্পপতি বাবুল

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান জনাব আবু জাফর আহমেদ বাবুল শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ আয়োজনে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তিনি। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ২৪ নাম্বার দফা; “নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আবু জাফর আহমেদ বাবুল। তিনি বলেন, নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব না, রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের সর্বক্ষেত্রে বিচরণ প্রয়োজন। নারী শিক্ষার অগ্রগতি ও নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার অঙ্গিকার করেন তিনি। আলোচনা্র এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জরাজীর্ণ ভবণ ও পর্যাপ্ত ফ্যানের ব্যাবস্থা না থাকায় শিক্ষা কার্যক্রমে ব্যঘাত হচ্ছে বলে জানালে আবু জাফর আহমেদ সমস্যা সমাধানে আশ্বাস দেন এবং সাথে সাথেই স্কুলের জন্য পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মতিউর রহমান বলেন, ইতোপূর্বে অত্র স্কুলের নানান অবকাঠামো উন্নয়নে আমরা সবসময় আবু জাফর আহমেদ বাবুল ভাইকে পাশে পেয়েছি। শিক্ষকদের বসার জন্য পর্যাপ্ত চেয়ার টেবিলের ব্যবস্থা না থাকায় আমরা বাবুল ভাইকে জানানোর সাথে সাথেই তিনি তা ব্যাবস্থা করে দিয়েছিলেন। এছাড়াও বাবুল ভাইয়ের অর্থায়নে স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ইতোমধ্যেই স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং ম্যাশিন স্থাপনের কাজ চলছে।
অনুষ্ঠানের শেষে সবার কাছে দোয়া প্রার্থনা ও সর্বদা নারায়ণগঞ্জবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন আবু জাফর আহমেদ বাবুল।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব নয় : শিল্পপতি বাবুল

আপডেট সময় ০১:০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫