ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফেরি দুর্ঘটনা: নদীতে মিললো ২ লাশ, আরেকজনের মৃত্যু হাসপাতালে

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান পড়ে যাবার ঘটনায় তিনজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুʼজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল।

এর কয়েক ঘন্টা ঘটনার পর হাসপাতালে একজন মারা যান বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান।

নিহতরা হলেন: সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যান চালক স্বাধীন (২৫)।

পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে ফচুল্লার বক্তাবলী এক দুর্ঘটনায় মাঝনদীতে পড়ে যায় একটি ট্রাক ও ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুʼটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন।

তাদের মধ্যে রফিককে ঘটনার পরপরই উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সাইনবোর্ডে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে রফিকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সাড়ে ৪ ঘন্টা পর নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীন মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে মাসুদের দেহটি পানির নিচ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ফেরির পাখায় আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান।

নিহত মাসুদ রানা বাড়ি বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে।

একমাস আগে সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসেছেন। আবারো সেখানে যাবার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে নদী পার হবার সময় এ দুর্ঘটনার শিকার হন বলে পরিবারের সদস্যদের বরাতে জানান পুলিশ কর্মকর্তা হাসিনুজ্জামান।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ফেরি দুর্ঘটনা: নদীতে মিললো ২ লাশ, আরেকজনের মৃত্যু হাসপাতালে

আপডেট সময় ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫