ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

তিনি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি এবং ভোট প্রদানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জনগণকে জানাতে এ ধরনের সভা কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়াও পোস্টাল ভোটের নিয়মাবলি, ভোটারদের অধিকার ও দায়িত্ব, নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের আরও সচেতন করার উদ্যোগ নেয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাইরুজ তাসনিম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে অবহিতকরণ সভা

আপডেট সময় ০৩:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬