ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিলেট থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু হবে বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বরাবরের মতো এবারও ‘৩৬০ আউলিয়ার পুণ্যভূমি’ সিলেট থেকেই নির্বাচনী কার্যক্রমের সূচনা করবে দলটি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই প্রচারাভিযান শুরু হবে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি সিলেটের দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় তিনি যোগ দেবেন।

সিলেট বিএনপি সূত্রে জানা যায়,জনসভায় তারেক রহমান সিলেটের ৬টি এবং সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেবেন। একই সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান ঘোষণা করবেন।

দলের চেয়ারম্যানের সিলেট আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সিলেট মহানগরীসহ আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে। দলের প্রথম নির্বাচনী জনসভায় প্রায় ৩ লাখ বা তারও বেশি নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের জামাতা হিসেবে পরিচিত তারেক রহমানকে বরণ করে নিতে সিলেটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিলেট থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু হবে বিএনপির

আপডেট সময় ০১:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬