ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

যতদিন বেঁচে থাকবো দেশ-মানুষের কল্যাণে কাজ করে যাবো : গিয়াস উদ্দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “আমি আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। আমার জন্ম এই এলাকায়। আল্লাহর কাছে কামনা করি, মৃত্যুও যেন এই এলাকাতেই হয়। যতদিন বেঁচে থাকবো, ততদিন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনগণের আয়োজনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “যে মানুষ যেখানে কিছু সময় বসবাস করে, সে জায়গার প্রতি তার দরদ ও ভালোবাসা তৈরি হয়। আপনারা যারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে বসতি স্থাপন করেছেন, তারাও নিশ্চয় এই এলাকা ও এখানকার মানুষকে ভালোবাসেন। আর আমি এই মাটির সন্তান- এই মাটিতে জন্ম, এই মাটির আলো-বাতাসে বড় হয়েছি।”

তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আজ আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই- সিদ্ধিরগঞ্জের মানুষ যদি আমাকে ছাত্রজীবনে দু’বার চেয়ারম্যান নির্বাচিত না করতো, তাহলে কি সেটা সম্ভব হতো? একবার চেয়ারম্যান হওয়ার পর যদি আমি খারাপ কাজ করতাম, তাহলে কি দ্বিতীয়বার আমাকে নির্বাচিত করতেন? দ্বিতীয়বার চেয়ারম্যান হয়ে খারাপ করলে কি ফতুল্লা থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বানাতেন? সেখানে খারাপ করলে কি দেশের বৃহত্তম উপজেলা নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করতেন? আর আমি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হতাম, তাহলে কি আজ আমাকে এমপি হিসেবে নির্বাচিত করতে চাইতেন?”

গিয়াসউদ্দিন আরও বলেন, “আমি সবসময় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। মানুষের সেবা করেছি, এলাকার উন্নয়নে কাজ করেছি। এলাকার মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসা ও মহান আল্লাহর রহমতেই আজ আমি এই অবস্থানে পৌঁছেছি।”

তিনি জানান, এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি কবরস্থান স্থাপন। “ইনশাআল্লাহ, আমার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত এম.এ. হাসেম ইয়াতুননেছা ফাউন্ডেশনের মাধ্যমে জমি ক্রয় করে এই এলাকায় একটি কবরস্থান স্থাপন করা হবে।”

নির্বাচিত হলে প্রতিটি এলাকায় মুরুব্বি ও ভালো মানুষদের সম্মান বৃদ্ধিতে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, “আমি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবো।”

আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সাদিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক তোবারক হোসেন, মুক্তিযোদ্ধা হযরত আলী ও আব্দুল আজিজ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাবিদ নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

যতদিন বেঁচে থাকবো দেশ-মানুষের কল্যাণে কাজ করে যাবো : গিয়াস উদ্দিন

আপডেট সময় ১১:১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬