ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের Logo নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর Logo নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে Logo শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম Logo লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা Logo হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান Logo চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল Logo ডিসেম্বরেই মিমির সুখবর! Logo চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ Logo আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করের খুলনায় বদলির ঘটনাটি অফিসে অনুপস্থিত না থাকার কারণে নয়, বরং সেটি স্বাভাবিক বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

ডিসি বলেন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার দেবযানী করকে নিয়মিত বদলির অংশ হিসেবে এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমাকে অফিসে উপস্থিত না থাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা খাতায় আগাম স্বাক্ষর থাকার ঘটনায় বদলি করা হয়েছে।

প্রতিমন্ত্রীর পরিদর্শনের দিন অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার দেবযানী কর। তিনি গত ২৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে ছিলেন।

“আমার বদলির প্রক্রিয়াটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। আমার ছুটির বিষয়ে আমার ঊর্ধ্বতনরা অবগত ছিলেন। ফলে, আমাকে অনুপস্থিত না থাকার কারণে শোকজও করা হয়নি,” বলেন দেবযানী কর।

গত ৩১ আগস্ট সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে যান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ এলাকায় একই চত্বরে পাশাপাশি সদর উপজেলা সহকারী কমিশনারের এবং ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কার্যালয় রয়েছে।

সকাল নয়টার কয়েক মিনিট আগে কার্যালয়ে ঢোকেন তিনি। কিন্তু নয়টার পরও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আসেননি। তখন তিনি হাজিরা খাতা পর্যবেক্ষণ করেন।

অন্তত ২০ মিনিট পর খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া সেখানে উপস্থিত হন। তারও কিছুক্ষণ পর আসেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমা।

আকস্মিক এ পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের গড়হাজির ও হাজির না থেকেও খাতায় আগাম স্বাক্ষর করায় অভিযুক্তদের বিরুদ্ধে জেলা প্রশাসককে তদন্তের নির্দেশ দেন।

ঘটনার পর ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমা ও সদর উপজেলা সহকারী কমিশনার সাদিয়া আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের

সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি

আপডেট সময় ০৯:৫৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬