ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ Logo কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ Logo কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? Logo বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি Logo রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু Logo শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলাজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৮১ পিস ইয়াবা। রোববার জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজন মাদক ব্যবসায়ী ও ২৬ জন মাদকসেবী রয়েছেন। এ ছাড়া সাজা ও পরোয়ানাভুক্ত ১২ জন, নিয়মিত মামলার পাঁচজন, একজন চোর, একজন ছিনতাইকারী এবং অন্যান্য মামলার আরও আট আসামিকে গ্রেপ্তার করা হয়।

থানাওয়ারি অভিযানে ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ছাড়া পরোয়ানাভুক্ত একজন ও নিয়মিত মামলার একজনসহ এই থানা এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, সাত মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আটজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

সোনারগাঁ থানা পুলিশ ৩০১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী ও একজন চোরসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করে।

বন্দর থানা পুলিশ দুইজন মাদকসেবী ও অন্যান্য মামলার পাঁচজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ থানা পুলিশ একজন মাদকসেবী, একজন ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

এ ছাড়া নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অন্যান্য ধারায় দুইজন এবং আড়াইহাজার থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৬১ জন গ্রেপ্তার

আপডেট সময় ০২:১১:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬