নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে ধর্মীয়রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়। দুপুর বারোটায় শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে উৎসাহ ও আনন্দঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা পূজায় অংশ নেয়।
এবার কুমারীর আসনে বসেছিল শহরের গলাচিপা এলাকার বাসিন্দা হোমিওপ্যাথিক চিকিৎসক সুমন ভট্টাচার্য এবং অর্পিতা ভট্টাচার্যের মেয়ে ৬ বছর ছয় মাস বয়সী শ্রেয়শ্রী ভট্টাচার্য। সে আনন্দ ভবন স্কুলের প্রাক- প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। তাকে দূর্গা প্রতিমার দেবীজ্ঞানে পূজা করা হয়। কুমারী পূজা পরিচালনা করেন মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ।
তিনি বলেন, নারী মানে মায়ের প্রতীক। কুমারী পূজা মানে স্বয়ং মাকে পূজা করা। পৃথিবীতে দেবী দূর্গাই সর্বশক্তিমান। তাকে লক্ষ্য করেই কুমারী এ পূজা।
ঢাকা
,
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার কুমারীর আসনে গলাচীপার শ্রেয়শ্রী
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ০২:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- 8
জনপ্রিয় সংবাদ













