ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

নারায়ণগঞ্জে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজড

নারায়ণগঞ্জে এক ওসিসহ তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করেন। তবে কী কারণে ক্লোজড করা হয়েছে সেটা জানা যায়নি।

তারা হলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) সেলিম।

পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, চাকরির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদের ক্লোজড করা হয়েছে। এর পিছনে কোনো কারণ নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পুলিশের পদায়ন, ক্লোজড, পদাবনতি হয়ে থাকে। তারা বর্তমানে ঢাকা রেঞ্জে যুক্ত রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

নারায়ণগঞ্জে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজড

আপডেট সময় ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪