ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার সুপারিশ বিশপের

বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন সময় ইতিবাচক মন্তব্য করে থাকেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ। কদিন আগে নাহিদ রানার গতিতে মুগ্ধ হয়েছিলেন তিনি। রানাকে আরও বেশি পরিচর্যা করার পরামর্শ দিয়েছিলেন বিসিবিকে। এবার জাকের আলী অনিক-শামীম হোসেনের খেলা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন সাবেক ক্যারিবীয় ক্রিকেটার।

বিশপের পরামর্শ, চলতি বছরের স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটা জাকের আলী ও শামীমকে দেওয়া হোক। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্সে’ এক পোস্টে এ পরামর্শ দেওয়ার পাশাপাশি কেন তারা এই পুরস্কারের যোগ্য, তাও ব্যাখ্যা করেন তিনি।

বিশপ লেখেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের আলী ও শামীম হোসেন তৃতীয় রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় চোট পেয়েছেন।’

জাকের ও শামীম আসলে কী এমন কাজ করেছেন যে, বিশপের চোখে এমন মর্যাদাবান পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে গেলেন!
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের ঘটনা। বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভার করতে আসেন ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতি। প্রথম বলে স্লগ সুইপে মিড উইকেটে উড়িয়ে মারেন জাকের। ক্যাচ ধরার জন্য অনেকটা দৌড়ে যান ফিল্ডার ওবেদ ম্যাকয়। তবে ক্যাচটা তিনি ধরতে পারেননি। উল্টো পান চোট।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার সুপারিশ বিশপের

আপডেট সময় ১২:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪