ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ফরহাদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
নিহত ফরহাদ একটি প্রাইভেটকারের চালক ছিলেন। তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া থানা পুলিশ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ঘন কুয়াশা পড়ে। সকাল ৯টা পর্যন্ত হাসাড়া, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার অভিমুখে একাধিক বাস, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় যানবাহনগুলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস অন্তত ১৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে যাই। একাধিক স্পট থেকে বাসযাত্রীসহ ১০-১৫ জন আহতকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘক্ষণ যানচলাচল ব্যাহতের পর সকাল ১০টায় স্বাভাবিক হয়েছে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

আপডেট সময় ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪