ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের Logo নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর Logo নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে Logo শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম Logo লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা Logo হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান Logo চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল Logo ডিসেম্বরেই মিমির সুখবর! Logo চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ Logo আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

ডিমে অধিক মুনাফা করায় দোকান বন্ধ করে দিলো ভোক্তা অধিদপ্তর

ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলছে।

শুক্রবারও ঢাকা মহানগরের কারওয়ান বাজার, শ্যামবাজার ও মিরপুর শাহ আলী মার্কেট এলাকায় ৫টি টিম এসব অভিযান চালায়।

অভিযানে মিরপুর শাহ আলী মার্কেটে দেখা যায়, বিক্রেতারা পাকা ভাউচার প্রদান করছেন না এবং মার্কেটের ভাই ভাই এন্টারপ্রাইজে ১০০ ডিম কেনা হয়েছে ১২৬০ টাকায় অথচ বিক্রয় করা হচ্ছে ১৩২০ টাকায় যা যৌক্তিক লাভের তুলনায় অনেক বেশি। ফলে জনস্বার্থে অধিদপ্তর কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অন্যদিকে শ্যামবাজারে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কাজের জন্য ৪টি প্রতিষ্ঠানকে ৪৩০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও কারওয়ান বাজারে ১টি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ১০০০ টাকা জরিমানা এবং সতর্ক করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের

ডিমে অধিক মুনাফা করায় দোকান বন্ধ করে দিলো ভোক্তা অধিদপ্তর

আপডেট সময় ১০:১৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪