ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নারায়ণগঞ্জের ৫জন নিহত

ফরিদপুরের গেরদায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদরপুর উপজেলার মুন্সীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়া এলাকার কালু ভূঁইয়ার নাতি সাঈদের স্ত্রী, সাঈদের চাচতো বোন বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার আলমগীরের স্ত্রী, ভগ্নিপতি ও স্বজন আরো ২ জন। তথ্যটি নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

জানা গেছে, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। এখানে অনুমোদিত রেলক্রসিং না হওয়ায় রেলবিভাগের কোনো তত্ত্বাবধান নেই। দুপুরে মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল।

মাইক্রোবাসটি (হাইস) গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহতদের হাসপাতালে পাঠানোর পর আরও দুজন মারা যান।

ফরিদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সালমান হোসেন বলেন, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছি।

ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়। সেটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নারায়ণগঞ্জের ৫জন নিহত

আপডেট সময় ১০:৩৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫