ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবি

শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সদর নৌ থানা পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বন্দরে হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাল্কহেড ইঞ্জিনচালিত নৌকাটিকে ধাক্কা দেয়, যার ফলে নৌকাটি সঙ্গে সঙ্গে ডুবে যায়। নৌকাটিতে চালকসহ অন্তত নয়জন যাত্রী ছিলেন।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, নৌকাডুবির পর সকল যাত্রী সাঁতরে পাশের একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যেতে দেখা যায়। কয়েকজন নারী যাত্রীকে সাঁতরে নিরাপদে ভেসে উঠতে দেখা যায়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকাডুবি

আপডেট সময় ১০:৩১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫