ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৩৭

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের পৃথক ৪ গ্রামে ৪ ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী, উত্তর চরমুশুরা, দক্ষিণ চরমুশুরা ও চরকেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন (১৪), মেহেজাবিন (৭), মরিয়ম (৩), মিরাজ (৮), মাহাবুব (৮) ও নুসাইবাকে (৭) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউল করীম বলেন, দুপুর আড়াইটার পর থেকেই কুকুরের কামড়ের শিকার হয়ে আহতরা হাসপাতালে আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

কুকুরের কামড়ে আহত উত্তর চরমুশুরা গ্রামের ডলি বেগম (৬০) বলেন, দুপুর ২টার দিকে আমাকে একটি কুকুর কামড়ায়। এরপর আরও বেশ কয়েকজনকে কামড় দিয়েছে। উত্তর চরমুশুরা গ্রাম ছাড়াও আরও কয়েকটি গ্রামে কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৩৭

আপডেট সময় ১২:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫