ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শামীম ওসমান- গোলাম দস্তগীর গাজীসহ ৪৪ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম। তিনি বলেন, আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মামলাটি থানায় রুজু করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মিজানের ভাই লিটন মিয়া বাদী হয়ে গত ৬ মার্চ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন। শুনানি শেষে গত ৯ মার্চ আদালত আবেদনটি মামলা হিসেবে রুজু করতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেন।

মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা সহ ৪৪ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় আরও ২ থেকে তিনশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, বাদীর ভাই আহত মিজান গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অবস্থান নেয়। এসময় আসামিরা মিজানসহ আন্দোলনে অংশগ্রহণকারীদের হত্যার উদ্দেশ্যে গুলি করলে মিজান বাম পায়ে গুলিবিদ্ধ হন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শামীম ওসমান- গোলাম দস্তগীর গাজীসহ ৪৪ জনের নামে মামলা

আপডেট সময় ১১:৪৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫