ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের দুঃসংবাদ, স্কোয়াডে পরিবর্তন

জয় দিয়ে ফিফা মার্চ উইন্ডো শুরু করেছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর আগামী বুধবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। চোটের কারণেই আগেই এই দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন গোলরক্ষক এডারসন মোরায়েস। এবার নতুন করে প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারও চোটে পড়েছেন।

(শুক্রবার) বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ২-১ গোলে জয়ের ম্যাচটিতে ৭১ মিনিটে কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। তবে বেকারের চোটের কারণে নতুন কাউকে স্কোয়াডে নিতেই হতো। আর্জেন্টিনা ম্যাচের আগে তার বিকল্পসহ ব্রাজিল দলে ৪টি পরিবর্তন আনা হয়েছে।

কলম্বিয়া ম‍্যাচের মাত্র ২৮ মিনিটেই চোটের জন‍্য মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও। এ ছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম‍্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। সবমিলিয়ে চারটি পরিবর্তন আনতেই হতো ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে। তাদের পরিবর্তে ডাক ফুটবলাররা এর আগে দরিভালের প্রাথমিক দলে ছিলেন। চূড়ান্ত দলে জায়গা না হলেও আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের সামনে এখন খেলার হাতছানি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের দুঃসংবাদ, স্কোয়াডে পরিবর্তন

আপডেট সময় ১২:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫