ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৩৬ বিদেশি বিনিয়োগকারী

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ঘুরে দেখেছেন একদল বিদেশি বিনিয়োগকারী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবস্থাপনায় ৩৬ জন বিনিয়োগকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। শুরুতেই তাদের সামনে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ।

এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন। খতিয়ে দেখেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ এ সময় তাদের গাইড করেন।

পরিদর্শনের সময় সুইডিশ কোম্পানি নিলর্ন বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরি লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্য নিয়ে সোমবার চারদিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে ঢাকায়। সম্মেলনের মূল ভেন্যু ঢাকার হোটেল ইন্টারকন্টিনেটালে ছিল সারাদেশের প্রায় দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) অংশগ্রহণে ‘স্টার্টআপ কানেক্ট’ নামের আয়োজন।

চার দিনের এ সম্মেলনের অংশ নেওয়ার জন্য ৪০ দেশের দেড় হাজার বিনিয়োগকারীর নিবন্ধনের তথ্য দিয়েছে বিডা। প্রথমদিন ২৫টি দেশের প্রায় ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট মিলিত হয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের দল গতকাল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এবং ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন।

ঢাকার বাইরের প্রকল্প বিনিয়োগকারীদের দেখানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পরিদর্শন শেষে একটা আস্থা তারা পাবেন। আমি আগেও বলেছি, বিনিয়োগ সিদ্ধান্ত একদিনে হয় না। উনারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই বাংলাদেশে এসেছেন।

তিনি আরও বলেন, এই সফর করে কালকেই গিয়ে বিনিয়োগের চুক্তি সই করবেন, আমি এটাও মনে করি না। উনারা একটা ইতিবাচক ধারণা নিয়ে ফেরত যাবেন, হেড অফিসে গিয়ে বলবেন ‘আমি জায়গাটা দেখে এসেছি, জায়গাটা কাজ করছে’।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৩৬ বিদেশি বিনিয়োগকারী

আপডেট সময় ১০:২৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫