ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

জোয়ারের পানিতে ভেসে মারা গেছে ৩০ গরু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জোয়ারের পানিতে ভেসে গেছে ৩০ গরু। একের পর এক ভেসে উঠছে এসব মরা গরু। বিশাল ক্ষতির মুখে পরেছেন কৃষকরা। ভুক্তভোগীদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

শুক্রবার বিকাল ৩টার দিকে হোসেন্দী ইউনিয়নের ভাটিবলাকী গ্রামের খালে এ ঘটনা ঘটে।

জানা যায়, মেঘনা নদীবেষ্টিত গ্রামের সবাই চরে ঘাস খাওয়ার জন্য প্রতিদিনের ন্যায় গোয়াল ঘর থেকে গরুগুলো ছেড়ে দেয় সকালে। কিন্তু বেলা ৩টার দিকে গরুগুলো বাড়িতে ফিরে না আসায় খালের পাড়ে যান গরুর একাধিক মালিক। তখন তারা দেখেন- গরুগুলো ভেসে যাচ্ছে, কোথাও মরে পড়ে আছে। তখন গ্রামবাসীকে খবর দেন তারা।

গরুর মালিক মহাসেন মিয়া জানান, তার পাঁচটি গরু মারা গেছে। এছাড়া গ্রামের মনা মিয়ার দুইটি গরু, রনি মিয়ার একটি গরু, শাহজালালের দুইটি গরু মারা গেছে। এভাবে ৩০টি গরু মারা গেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

জোয়ারের পানিতে ভেসে মারা গেছে ৩০ গরু

আপডেট সময় ১১:৩৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫