ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ব্যাঙ্গালুরুর শিরোপা উৎসব করতে গিয়ে ১১ জনের মৃত্যু, দায় কার?

১৮ বছর অপেক্ষার পর শিরোপা। আইপিএলের একটা ট্রফির জন্য ব্যাঙ্গালোর শহরের অপেক্ষা ফুরিয়েছে গত ৩ জুন। কিন্তু, আনন্দের পাশাপাশি বিষাদ নামতে দেরি হয়নি। শিরোপাজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে একনজর দেখতে রাস্তায় নেমেছিলেন মানুষ। তাতে পদদলিত হয়ে নিহত হয়েছেন ১১ জন।

দুর্ঘটনার পর ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ের সংবর্ধনা অনুষ্ঠান বন্ধ করে দিতে হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ব্যাঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ও কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এই ঘটনা ঘটে।

তবে দুর্ঘটনার পরও কিছু সময় চলতে থাকে অনুষ্ঠান। এই নিয়ে প্রশ্ন উঠেছে। চলছে বিশ্লেষণ। কে এমন আচরণের জন্য দায়ী, তা নিয়ে আছে নানা মন্তব্য। একপর্যায়ে দায় দেয়া-নেয়া নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক আলাপন। শেষ পর্যন্ত বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ সরাসরি কোনো পক্ষ নেয়নি। জানিয়েছে, ঘটনাটি জানার পর দ্রুত অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এমন দুর্ঘটনার সঙ্গে বিসিসিআইয়ের যোগাযোগ নেই উল্লেখ করে বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা জনপ্রিয়তার নেতিবাচক দিক। আয়োজকদের আরও পরিকল্পিতভাবে অনুষ্ঠানটি করা উচিত ছিল। মৃতদের প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই ঘটনার সঙ্গে বিসিসিআইয়ের কোনো সম্পৃক্ততা নেই, তবে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেন, ‘অত্যন্ত দুঃখজনক। স্টেডিয়ামের বাইরের ঘটনা সম্পর্কে আরসিবি কর্তৃপক্ষ কিছু জানতেন না। জানার পরই তারা অনুষ্ঠান ছোট করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আমরাও বিজয় উৎসব বন্ধ করার অনুরোধ করি।’

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘ঠিক কী কারণে এমন ঘটল, তা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা কাউকে দোষ দিতে চাই না। কর্নাটক ক্রিকেট সংস্থার কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি বোঝা যাবে।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ব্যাঙ্গালুরুর শিরোপা উৎসব করতে গিয়ে ১১ জনের মৃত্যু, দায় কার?

আপডেট সময় ০১:১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫