ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছক কষে পোশাক খাতে অস্থিরতা Logo শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক Logo শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া Logo ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি Logo পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা Logo মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ Logo চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি Logo আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো Logo মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা Logo সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

ছাত্র প্রতিনিধি বললেন, ১০ লাখ টাকার এক পয়সাও কম হবে না

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের পরশুরাম উপজেলা প্রতিনিধি নাহিদ রাব্বির বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের চাকরি দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ জুন) রাতে চাঁদা দাবির একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, অভিযুক্ত নাহিদ রাব্বি পরশুরাম পৌরসভার ৫নং ওয়ার্ডের কোলাপাড়া গ্রামের নূর নবীর ছেলে। শুক্রবার (২০ জুন) ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের এক নিয়োগ পরীক্ষায় চাকরি দেওয়ার কথা বলে হৃদয় নামে এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। নাহিদকে গেল বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসহ সরকারি বিভিন্ন কর্মসূচিতেও অতিথির আসনে বসতে দেখা গেছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে।
ছড়িয়ে পড়া ২ মিনিট ৩৮ সেকেন্ডের কল রেকর্ডে নাহিদকে বলতে শোনা যায়, লিখিত পরীক্ষার আগে বৃহস্পতিবারের (১৯ জুন) মধ্যে ৪ লাখ টাকা অগ্রীম দিতে হবে। বাকি টাকা পরীক্ষার পরে দিতে হবে। এ সময় হৃদয় নামের অপর পাশের ওই ব্যক্তি ১-২ লাখ টাকা কম দিতে চাইলে নাহিদ বলেন, ১০ লাখ টাকা থেকে এক পয়সাও কম হবে না।

তখন হৃদয় চাকরি পাওয়ার পর টাকা পরিশোধ করবেন বললে নাহিদ রাব্বি বলেন, প্রথমে একটা অ্যামাউন্ট না দিলে তো সে উল্টে যাবে। স্ট্যাম্প করা হবে, তোরে স্ট্যাম্প দিয়ে দিবে। আমার হাতে থাকবে সব, আমার মাধ্যমেই কাজ করবে। এ সময় ওই চাকরিপ্রত্যাশী বলেন, ভাই আপনি ওই ভাবে করে দেন, উল্টাবে না। তখন নাহিদ রাব্বি বলেন, সেই ভালোবাসা বাংলাদেশে নাই। চাকরিপ্রত্যাশী সময় চাইলে নাহিদ বলেন, না, না। পরে চাকরিপ্রত্যাশীর বাড়ি পৌরসভার কত নম্বর ওয়ার্ডে পড়ছে জিজ্ঞেস করলে ৩ নম্বর ওয়ার্ডের পরিচয় দেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে বৈষম্যবিরোধী আন্দোলনের পরশুরাম উপজেলা প্রতিনিধি নাহিদ রাব্বিকে একাধিকবার কল করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক আবদুল্লাহ আল জুবায়ের ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত নাহিদ আমাদের সঙ্গে কাজ করলেও কাগজে-কলমে সংগঠনের কেউ না। সেজন্য তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। তবে তাকে এখন থেকে সবধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে।

ফেনীর সিভিল সার্জন ডা. মো. রুবাইয়াত বিন করিম বলেন, অনেক বছর পর এ নিয়োগ পরীক্ষা হচ্ছে। এখানে ১১৫টি পদে ১২ হাজার ৪৪৮ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নেবেন। ইতোমধ্যে ছড়িয়ে পড়া কল রেকর্ডের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা শেষ করতে স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই।

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্য বিভাগে নিয়োগের বিষয়ে একটি কথোপকথনের কল রেকর্ড ফাঁসের ঘটনা নজরে এসেছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছক কষে পোশাক খাতে অস্থিরতা

ছাত্র প্রতিনিধি বললেন, ১০ লাখ টাকার এক পয়সাও কম হবে না

আপডেট সময় ১২:৫৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫