ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবার সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আজ আবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার (১৯ অক্টোবর) সংলাপে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটস পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বিজেপিসহ ১৫টি রাজনৈতিক দল অংশ নিতে পারে।

গত মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সংস্কার প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে এবং রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আগামী শনিবার সংলাপ অনুষ্ঠিত হবে।

উপ-প্রেস সচিব বলেন, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার দ্বিতীয় দফা সংলাপ হবে।

এর আগে গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় রাজনৈতিক সংলাপ শুরু করে অনন্তর্বর্তী সরকার, যেখানে বিএনপিসহ বেশ কয়েকটি বড় দল অংশ নেয়।

এদিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অস্ত্রোপচারের মাধ্যমে ত্বকের একটি ক্ষত অপসারণ করিয়েছেন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার চিকিৎসা নিলেও শুক্রবার সকাল থেকে তিনি পুনরায় দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য ছোট অস্ত্রোপচার করিয়েছেন। শুক্রবার সকালে তিনি পুনরায় দায়িত্ব পালন করেন। চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবার সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪