ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দাম কমিয়েও বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

এশিয়া কাপ ২০২৫–এর ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আগ্রহ ছিল আকাশচুম্বী। তবে বাস্তবে তেমন সাড়া দেখা যাচ্ছে না। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার হতে যাওয়া ম্যাচের প্রায় অর্ধেক টিকিট এখনো বিক্রি হয়নি, জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকশূন্য গ্যালারি ঠেকাতে টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি)। সাধারণ টিকিটের দাম ৪৭৫ দিরহাম থেকে নামিয়ে করা হয়েছে ৩৫০ দিরহাম।

তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দাবি, টিকিট বিক্রিতে ধীরগতির খবর সঠিক নয়। বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘সবচেয়ে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। টিকিট বিক্রি না হওয়ার যে দাবি করা হচ্ছে, তা সত্য নয়।’

এর আগেও এ বছর দুবাইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ম্যাচে। তখন মাত্র চার মিনিটে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তবে এবার ভিন্ন চিত্র। প্রায় ৫০ শতাংশ আসন খালি রয়ে গেছে। সাধারণ টিকিটের দাম ৯৯ ডলার থেকে শুরু হয়ে ভিআইপি আসনের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৪ ডলার পর্যন্ত।

প্রায় ১০ দিন আগে টিকিট বিক্রি শুরু হলেও গ্যালারির অর্ধেক আসন এখনো খালি। অনেকে মনে করছেন, আকাশছোঁয়া দাম ছাড়াও বয়কটের ডাক এর জন্য দায়ী। কারণ, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক অভিযানের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে।

ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংসহ অনেকে দাবি করেছেন, সম্পর্কের উন্নতি না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ রাখা উচিত। সেই প্রেক্ষাপটও হয়তো টিকিট বিক্রির আগ্রহ কমিয়ে দিয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

দাম কমিয়েও বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

আপডেট সময় ০১:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫