ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ফিকে হয়ে আসছে বাংলাদেশের

টানা দুই ম্যাচ হেরে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এই হারে বাংলাদেশের জন্য ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা কিছুটা কঠিন হয়ে গেছে।

২০২৭ সালে ১৪ দলের বিশ্বকাপে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে ধরতে হবে বাছাইপর্বের ট্রেন। আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে।

এই মুহূর্তে ৮০ পয়েন্ট নিয়ে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং ৮৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড অষ্টম স্থানে রয়েছে। ইংল্যান্ডকে টপকানো প্রায় অসম্ভব হলেও ক্যারিবিয়ানদের পেছনে ফেলার সুযোগ এখনো কাগজে-কলমে টিকে আছে। তবে এই পথ বন্ধুর।

র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে হলে আসন্ন সিরিজে দলটিকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে জিতলেও বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না।

বাংলাদেশের জন্য দুশ্চিন্তার বিষয় হলো, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিই র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়ানোর শেষ সুযোগ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হাতে আরও কয়েকটি ম্যাচ থাকায় তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।

তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফল পক্ষে না এলে ১৯৯৯ সালের পর প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে বাছাইপর্বের পথ মাড়াতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ফিকে হয়ে আসছে বাংলাদেশের

আপডেট সময় ১১:১৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫